অবিশ্বাস্য নয়? কিন্তু সেটাই ঘটালেন তিনি ঘটালেন। তিনি যুদ্ধখ্যাপা ট্রাম্প। একটি দেশ থেকে সেদেশের প্রেসিডেন্টকে তাঁর স্ত্রী-সহ কিডন্যাপ করে নিজের দেশে নিয়ে চলে এলেন তিনি। এমন ভয়ংকর ঘটনা ঘটল এ পৃথিবীর মাটিতেই।অবিশ্বাস্য নয়? নিজের দেশ থেকে স্বয়ং প্রেসিডেন্টকে তাঁর স্ত্রী-সহ কিডন্যাপ (President Nicolas Maduro) করে নিজের দেশে নিয়ে চলে আসা যায় এ যুগে? যায় কি না, তা নিয়ে আর সন্দেহের জায়গা নেই। ঘটল এ জিনিস এ পৃথিবীর মাটিতেই (Venezuela US Conflict)। ঘটালেন যুদ্ধখ্যাপা ট্রাম্পই (Donald Trump)। তিনি স্বয়ং এটা জানিয়েওছেন বিবৃতি দিয়ে। না, তিনি অবশ্য কিডন্যাপড হওয়া প্রেসিডেন্ট আমেরিকাতেই কি না, তা স্পষ্ট করেননি। বলেছেন, ‘তাঁদের দেশের বাইরে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে’। কোথায় আছেন তাঁরা?
ট্রাম্পের বিবৃতি

মার্কিন প্রেসিডেন্ট স্বয়ং ডোনাল্ড ট্রাম্পই জানিয়ে দিয়েছেন যে, তাঁরা ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে বন্দি করে নিয়ে চলে এসেছেন! ভেনেজুয়েলার উপর লার্জ-স্কেল অ্য়াটাকের পরে এটা ঘটানো সম্ভব হয়েছে। সস্ত্রীক মাদুরোকে কিডন্যাপ করে আমেরিকায় উড়িয়ে আনা হয়েছে বলে জানা গিয়েছে। ট্রাম্প আমেরিকার সময়ে সকাল ১১টায় এ নিয়ে একটি প্রেস কনফারেন্স করবেন।

