নেতাজি প্লে ফোরাম সেন্টারের উদ্যোগে এ বছরও অনুষ্ঠিত হতে চলেছে খাদ্য রসিকদের জন্য বিভিন্ন প্রকার খাবারের স্টল নিয়ে পেটুক সমাবেশ। এ বছর চতুর্থ বর্ষে পদার্পণ করল এই পেটুক সমাবেশ। আগামী আগামী ২১শে ডিসেম্বর থেকে ২৫শে ডিসেম্বর নেতাজি স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে এই পেটুক সমাবেশের। রকমারি খাবারের স্টলের পাশাপাশি থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। শনিবার আগরতলা শহরের একটি হোটেলে স্ট্রিট ফুড বিক্রেতাদের খাদ্য নিরাপত্তা প্রশিক্ষণ অনুষ্ঠানে পেটুক সমাবেশ নিয়ে বিস্তারিত তুলে ধরেন কর্মকর্তারা।
পেটুক সমাবেশ শুরুর আগে itc সানরাইজ সিএসআরের উদ্যোগ উমাস-এর অধীনে আজ আগরতলার ১০০ জনেরও বেশি স্ট্রীট ফুড বিক্রেতার জন্য সফলভাবে একটি ফোস্ট্যাক (খাদ্য নিরাপত্তা প্রশিক্ষন ও সার্টিফিকেশন) কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিটি ব্র্যান্ডের বর্তমান সিএসআর বা কর্পোরেট সামাজিক দায়িত্বের একটি অংশ, যার লক্ষ্য হল স্ট্রীট ফুড বিক্রেতাদের নিরাপদ ও যথাযথভাবে খাদ্য। পরিচালনার পদ্ধতি গ্রহণে সাহায্য করার মাধ্যমে একদম নিম্ন স্তরে পৌঁছে খাদ্য সম্পর্কিত স্বাস্থ্যবিধি অনুশীলনে উদ্যোগী করে তোলা।একদিনের এই প্রশিক্ষণ সেশনে প্রধান অতিথি উপস্থিত ছিলেন আগরতলা পৌর কর্পোরেশনের মেয়র দীপক মজুমদার। তাছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্যরা। ত্রিপুরায় জনপ্রিয় খাদ্য ও সাংস্কৃতিক উৎসব পেটুক সমাবেশ ২০২৫-এর আগে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়, যার মূল লক্ষ্য উৎসবে খাবারের স্টল দেবেন এমন বিক্রেতাদের সচেতন করে তোলা।

