সংবাদ প্রতিনিধি , এক্সপ্রেস ত্রিপুরা : পৌষ সংক্রান্তি উপলক্ষে আগরতলা শহর সংলগ্ন লঙ্কামুড়ায় এবারও পিঠে-পুলি উৎসব অনুষ্ঠিত হবে। ১৩ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত তিন দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে।। লঙ্কামুরার মা-বোনেদের সুন্দর ও আকর্ষণীয় আলপনা আঁকা শুধু রাজ্যেই নয়, গোটা দেশের মধ্যে একটি নাম করে নিয়েছে ।। তিন দিনব্যাপী উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান , গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা সহ নানা অনুষ্ঠান থাকবে বলে জানিয়েছেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।।

