বিশেষ প্রতিনিধি, XPRESS TRIPURA : রাশিয়া ইউক্রেন যুদ্ধে নাটকীয় মোড়। সোমবার রাশিয়ার তরফে দাবি করা হয়েছে যে তারা ইউক্রেনের হয়ে ব্যবহৃত মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি একটি এফ-১৬ যুদ্ধবিমানকে ধ্বংস করেছে। এই এফ-১৬ যুদ্ধবিমনটির পরিচালনায় ছিল ইউক্রেনীয় বাহিনী। এটি একটি গুরুত্বপূর্ণ ক্ষতি ইউক্রেনের যা মার্কিন যুক্তরাষ্ট্রের গর্বে আঘাত করার মতো বিষয় বলে দাবি কর করা হয়েছে রাশিয়ার তরফে। রাশিয়ার সেনাবাহিনীর সূত্রে এদিন জানানো হয়েছে রাশিয়ার এস-৩০০ ভূমি থেকে শূন্যে ছোড়া মিসাইলের মাধ্যমেই মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি যুদ্ধ বিমান এফ-১৭. যা ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করে আসছিল এতদিন ধরে যুদ্ধে তা ধ্বংস করতে। সক্ষম হয়েছে। মোট ২টি মিসাইল দিয়ে রাশিয়া তাতে আঘাত হানে বলে জানানো হয়েছে। এতেই এফ-১৬ কে ধ্বংস করা গেছে বলে দাবি রাশিয়ার সেনাবাহিনীর।

