WASHINGTON, DC - JANUARY 20: President Donald Trump signs executive orders in the Oval Office on January 20, 2025 in Washington, DC. Trump takes office for his second term as the 47th president of the United States. (Photo by Anna Moneymaker/Getty Images)
ফ্লরিডার মার-আ-লাগো থেকে সাংবাদিক বৈঠক করে ট্রাম্প জানিয়েছেন, মাদুরোকে বন্দি করতে ভেনেজ়ুয়েলার রাজধানী কারাকাসের আলো বন্ধ করে দেওয়া হয়। গোটা শহর ঢেকে যায় অন্ধকারে। ট্রাম্প বলেন, ‘‘গত কাল আমেরিকা যা অর্জন করেছে, বিশ্বের কোনও দেশ তা পারেনি। সত্যি বলতে, অল্প সময়ের মধ্যেই ভেনেজ়ুয়েলার সমস্ত সামরিক ক্ষমতা শক্তিহীন হয়ে পড়েছিল। কারণ, আমাদের সেনাবাহিনী এবং আইন সংস্থাগুলি রাতের অন্ধকারে মাদুরোকে সফল ভাবে ধরে ফেলেছিল। ভয়ঙ্কর অভিযান ছিল!’’ ট্রাম্প জানিয়েছেন, মাদুরোকে একটি ‘অত্যন্ত সুরক্ষিত’ দুর্গ থেকে ধরা হয়। মার্কিন প্রেসিডেন্টের কথায়, ‘‘ গত চার দিন ধরে এই অভিযানের জন্য সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম আমরা। আবহাওয়ার উন্নতির অপেক্ষা করছিলাম।’’ তবে গোটা অভিযানে মার্কিন সেনার কেউ হতাহত হননি বলে দাবি করেছেন ট্রাম্প। তিনি বলেন, ‘‘কয়েক জন আঘাত পেলেও পরে তাঁরা ফিরে এসেছিলেন। এখন তাঁরা সম্পূর্ণ সুস্থ রয়েছেন।’’ পাশাপাশি, ট্রাম্প জানিয়েছেন, মাদুরোর ছেড়ে যাওয়া পদ এখনই কাউকে দখল করতে দেবে না আমেরিকা।

