শ্রীহরিকোটা: বছরের প্রথম মহাকাশ অভিযানেই ধাকা। ইসরোর পিএসএলভি-সি৬২ মিশন তৃতীয় ধাপে গিয়ে ব্যর্থ হয়ে গেল যান্ত্রিক ত্রুটির কারণে। জানা গিয়েছে, পিএসএলভি রকেটের সফল উৎক্ষেপণ হলেও, তৃতীয় স্তরে গিয়ে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ১৫টি স্যাটেলাইটই হারিয়ে যায় আকাশে। সোমবার সকালে ১০টা ১৭ মিনিট নাগাদ শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় পিএসএলভি-ডিএল রকেটের। ২৬০ টনের পিএসএলভি-সি৬২-তে মোট ১৫টি স্যাটেলাইট ছিল। রকেট সফলভাবে মহাকাশের দিকে রওনা দেয়, দ্বিতীয় ধাপে রকেট থেকে আলাদাও হয়ে যায়। তবে তৃতীয় ধাপে ইগনিশনের সময় নিয়ন্ত্রণ হারায়। এরপর থেকে আর কোনও টেলিমেট্রি আপডেট পাওয়া যায়নি। জানা যায় যে ১৫টি স্যাটেলাইটের মধ্যে ডিআরডিও-র কৃত্রিম উপগ্রহ অন্বেষাও ছিল, যা শত্রুদের ট্রুপরে নজরদারি করতে সাহায্য করত। এটি তার নির্দিষ্ট কক্ষপথে প্রবেশ করতে ব্যর্থ হয়ে অন্য কক্ষপথে চলে গিয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে ব্যর্থ হল ইসরোর পিএসএলভি-সি৬২-উৎক্ষেপণ।

