সংবাদ প্রতিনিধি নাইরোবি (কেনিয়া) :
কেনিয়ায় গত এক সপ্তাহ ধরে চলা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৯ জনে দাঁড়িয়েছে। দেশটির পুলিশ ও উদ্ধারকারী সংস্থাগুলোর তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। রাজধানী নাইরোবি এই প্রাকৃতিক বিপর্যয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে এখন পর্যন্ত ৩৩ জন প্রাণ হারিয়েছেন। গত রাতেও নাইরোবিতে প্রবল বৃষ্টিপাত হয়েছে, তবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।উদ্ধার তৎপরতা নিয়ে কেনিয়া রেডক্রস জানিয়েছে, নাইরোবিতে জলের বেড়ে যাওয়ায় একটি মিনিবাস আটকা পড়লে সেখান থেকে ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।এছাড়া একটি প্লাবিত বাড়ি থেকে দুই শিশুকে উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। গত এক সপ্তাহের টানা বৃষ্টিতে নদীগুলোর জল উপচে পড়ে ঘরবাড়ি তলিয়ে গেছে এবং রাস্তাঘাট, বিদ্যুৎ ও জল সরবরাহ লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। কন্যার কারণে কিছু গুরুত্বপূর্ণ সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং দেশের কিছু স্কুলও জলে ডুবে গেছে।দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় রবিবার এক সতর্কবার্তায় জানিয়েছে, কেনিয়ার বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, যা বন্যার ঝুঁকি আরও বাড়িয়ে দেবে। কর্তৃপক্ষ নিম্ন এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দিয়েছে এবং ইতোমধ্যে ২ হাজারেরও বেশি মানুষ ঘরবাড়ি

