Xpress Tripura প্রতিনিধি, বিশালগড় :
দুই মাসের ব্যবধানে একই জায়গা থেকে বন দপ্তরের তরফে পরপর তিনটি অভিযানে উদ্ধার সহ বোলেরো গাড়ি। প্রতিটি ক্ষেত্রে মামলা হলেও অভিযুক্ত এখনও চোরাই কাঠের মিল, জেনারেটর-কাঠের মিল, জেনারেটর, বোলেরো আইনের আওতার বাইরে। মঙ্গলবার পুনরায় চড়িলাম ও জম্পুইজলা বনদপ্তরের তরফে যৌথ অভিযান চালানো হয় অফিসটিলা মুড়াবাড়ি এলাকায়। উদ্ধার করা হয় অবৈধ পিকআপ ও কয়েক লক্ষ টাকার গাছের লগ। পূর্বেও একাধিকবার অভিযান চালানো হয়েছে অবৈধ স-মিলের কারখানায়।

