বিশ্ব হিন্দু পরিষদের পূর্ব নগর প্রখণ্ডের পূর্বনির্ধারিত কার্যক্রম অনুসারে আজ সকালে শিবনগর কলেজ লেকের উত্তর পারে অবস্থিত পার্কে শ্রদ্ধানন্দজী বলিদান দিবস উদযাপন করা হয়, যেখানে এলাকার শতাধিক হিন্দু সনাতনী ভাই বোন উপস্থিত ছিলেন। বিশিষ্ট দের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের ধর্ম প্রসার বিভাগের প্রান্ত প্রমুখ শ্রী চিত্তেশ দাশগুপ্ত মহাশয়, ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী সুখময় সাহা মহাশয় এবং সীমা দাশগুপ্তা মহাশয়া। অনুষ্ঠানে বক্তারা স্বামীজীর বলিদান তথা বাংলাদেশে হিন্দু হত্যা ও নির্যাতন নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং এই ধরনের ঘটনা প্রতিহত করতে দৃঢ় সংকল্প হন। অনুষ্ঠানে মাতৃ শক্তির ও দুর্গা বাহিনীর উপস্থিতি ছিল বিশেষভাবে লক্ষণীয়। প্রখণ্ডের সবাইকে এই ভাবেই হিন্দু ধর্ম ও জাতি রক্ষা করার আহ্বান রাখা হয়েছে।

