দেরাদুনের এসপি সি টি প্রমোদ কুমার জানান, ৯ ডিসেম্বর সেলাকুই এলাকায় স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে বাকবিতণ্ডার জেরে ছুরিকাঘাতের ঘটনায় ত্রিপুরার দুই ছাত্র অ্যাঞ্জেল চাকমা ও তাঁর ভাই মাইকেল চাকমা গুরুতরভাবে আহত হন। দু’জনকেই দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় অ্যাঞ্জেল চাকমা পরে মারা যান। এই ঘটনায় পুলিশ পাঁচজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে তিনজন প্রাপ্তবয়স্ককে জেল হেফাজতে পাঠানো হয়েছে এবং দুই নাবালককে সংশোধনাগারে পাঠানো হয়েছে। মামলায় হত্যার ধারা যুক্ত করা হয়েছে। মূল অভিযুক্ত যজ্ঞ্য আওয়াস্থির বিরুদ্ধে নন-বেইলেবল ওয়ারেন্ট জারি করা হয়েছে এবং তাঁর সন্ধান দিতে ২৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। তিনি বর্তমানে পলাতক রয়েছেন।

