জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ১০ জন ভারতীয় সেনা। অভিযানের সময় সেনাবাহিনীর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় বলে জানা গেছে।এই দুর্ঘটনায় আরও ১০ জন জওয়ান গুরুতরভাবে আহত হয়েছেন। আহতদের দ্রুত উন্নত চিকিৎসার জন্য এয়ারলিফট করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাকে ঘিরে বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।।

