শতবর্ষী পুরনো বটগাছ হঠাৎ ভেঙে পড়ায় ব্যাপক চাঞ্চল্য
Breaking News
আজ সোমবার (৫ জানুয়ারি, ২০২৬) আগরতলার কর্নেল চৌমুহনী এলাকায় একটি শতবর্ষী পুরনো বটগাছ হঠাৎ ভেঙে পড়ায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায় ব্যস্ততম এই এলাকায় গাছটি রাস্তার ওপর আড়াআড়িভাবে পড়ে যাওয়ায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এর ফলে পার্শ্ববর্তী রাস্তাগুলোতেও তীব্র যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় অগ্নিনির্বাপক বাহিনী ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। তারা গাছটি কেটে রাস্তা পরিষ্কার করার কাজ শুরু করেছেন।
সৌভাগ্যবশত, গাছটি পড়ার সময় নিচে কোনো যানবাহন বা পথচারী না থাকায় বড় ধরনের কোনো প্রাণহানি ঘটেনি।

