6 জানুয়ারী সন্ধ্যা প্রায় ৬টার দিকে আগরতলা রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে পার্সেল অফিসের সামনে থেকে আমির আলী (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়েছে আগরতলা জিআরপি থানার পুলিশ ।। অভিযুক্ত আমির আলী পশ্চিম ত্রিপুরার এনসিসি থানার অন্তর্গত ৪ নম্বর ওয়ার্ডের নন্দননগরের বাসিন্দা, তার বাবার নাম মো. ইব্রাহিম আলী। তার কাছ থেকে সাদা রঙের প্লাস্টিকের বস্তায় মোট ১২০.৭২০ কেজি কথিত নিষিদ্ধ গাঁজা উদ্ধার করা হয়েছে। কালোবাজারে এই গাঁজার আনুমানিক মূল্য ২০ লক্ষ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে যে, পার্সেলের মাধ্যমে ট্রেনে করে বস্তাগুলো পাঠানোর জন্য সে পার্সেল অফিসে এসেছিল। গোপন সূত্রের খবর অনুযায়ী তাকে আটক করা হয়েছে এবং নিষিদ্ধ গাঁজাগুলো জব্দ করা হয়েছে।। তার বিরুদ্ধে এনডিপিএস আইন-১৯৮৫ এর ২০(বি)(২)(সি)/২৯ ধারায় আগরতলা জিআরপিএস মামলা নং-২০২৬GRP০০৩ একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে।

