Xpress Tripura,ধর্মনগর প্রতিনিধি, ১১ এপ্রিল:
আগামী ১২ ই এপ্রিল অনুষ্ঠিতব্য ৪ নং করমছড়া এডিসি ভিলেজ নির্বাচনের প্রাক্কালে আজ দুপুর প্রায় এক ঘটিকায় ৩ নং বুথ, মধুবন এডিসি এলাকায় সেলপুইছড়াতে উত্তেজনার সৃষ্টি হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, প্রাক্তন বিধায়িকা শ্রীমতী মলিনা নাথ ওই এলাকায় প্রচারে গিয়ে ফিরছিলেন। সেই সময় পুলিশ ও স্থানীয় জনগণ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। অভিযোগ উঠেছে যে, নির্বাচনী বিধি ভঙ্গ করে অর্থ বিতরণের চেষ্টা করা হচ্ছিল।তবে ঘটনাকে ঘিরে এলাকায় কিছুক্ষণের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তদন্ত চলছে বলে সূত্রের খবর।
সম্পূর্ণ সংবাদ দেখতে ক্লিক করুন নিচে দেওয়া লিংকে https://www.facebook.com/share/v/1Za7C7wSF2/

